1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সাড়ে ছয়শত রোজাদারকে ইফতার আড়াইহাজারে কল্যান্দী মোল্লাপাড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতি পুনরায় দাইয়ান মোল্লা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র। ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সাড়ে ছয়শত রোজাদারকে ইফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সাড়ে ছয়শত রোজাদারকে ইফতার

নিজস্ব প্রতিবেদক-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সাড়ে ছয়শত রোজাদারের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকালে পিরোজপুর মোল্লার বাজারে একটি স্কুল প্রাঙ্গণে প্রায় সাড়ে তিন শতাধিক রোজাদারকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একই সময়ে চেঙ্গাকান্দি জামে মসজিদে আরও প্রায় সাড়ে তিনশত রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মমিনুল হক সরকার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নারায়ণগঞ্জ জেলা আমীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ার হোসেন, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনারগাঁ উপজেলা দক্ষিণ শাখা, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী মোক্তার হোসেন মোক্তাদি এবং সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাহ আলম।

পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের কর্মী ওমর ফারুখ।

এ সময় পিরোজপুর, মানাইকান্দি, নয়াগাঁও, ছয়হিস্যা, নাগেরগাঁও, গঙ্গানগর ও কান্দারগাঁওসহ বিভিন্ন গ্রামের জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট