1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট, কাঁচপুরে ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেল সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সাড়ে ছয়শত রোজাদারকে ইফতার আড়াইহাজারে কল্যান্দী মোল্লাপাড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতি পুনরায় দাইয়ান মোল্লা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া

সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট, কাঁচপুরে ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেল

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট, কাঁচপুরে ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেল

নিজস্ব প্রতিবেদক-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী ও কাঁচপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেলেও অন্য স্টেশনগুলোতে নির্ধারিত নিয়ম মেনে জ্বালানি বিক্রি করতে দেখা গেছে। তবে বেশিরভাগ ফিলিং স্টেশনেই অকটেনের মজুদ প্রায় শেষের দিকে বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সোনাখালী ও কাঁচপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
অভিযান চলাকালে কাঁচপুর এলাকায় একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এছাড়া সোনাখালী এলাকায় অবস্থিত মেসার্স আবাদী ফিলিং স্টেশন এবং কাঁচপুরের এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, উভয় স্টেশনই নির্ধারিত নিয়মের মধ্যে জ্বালানি বিক্রি করছে এবং তাদের স্টক রেজিস্টারও যাচাই করা হয়।
পরিদর্শনে দেখা যায়, আবাদী ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। পরে তাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অপরদিকে এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদান করছে বলেও নিশ্চিত হওয়া যায়।
মোবাইল কোর্টের পক্ষ থেকে সরকার প্রদত্ত প্রেস রিলিজ অনুযায়ী জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট