1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট, কাঁচপুরে ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেল সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সাড়ে ছয়শত রোজাদারকে ইফতার আড়াইহাজারে কল্যান্দী মোল্লাপাড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতি পুনরায় দাইয়ান মোল্লা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া

নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবার।
সোমবার (৯ মার্চ ২০২৬) বিকাল ৫টায় সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত এক সংক্ষিপ্ত ইফতার অনুষ্ঠানে রিসোর্ট পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খাইরুল কবির লাল নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রিসোর্ট পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁসহ নারায়ণগঞ্জ-৩ আসনের উন্নয়ন, শান্তি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
জবাবে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের আন্তরিক শুভেচ্ছা ও সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং সোনারগাঁসহ নারায়ণগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবনির্বাচিত এমপি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট