
সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত
মইন আল হোসাইন -সোনারগাঁও নারায়ণগঞ্জ –
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬ খ্রি.) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াসমিন।
সভায় উপস্থিত মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন- হাম ও রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ, যা শিশুদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার নির্ধারিত বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় এবং আগামী ১০/৫/২০২৬ ইং পরযন্ত এই কার্যকম চলবে বলে ও জানান।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, টিকাদান কার্যক্রম সফল করতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গুজব ও ভুল ধারণা দূর করে সবাইকে সচেতন করতে হবে।
সভায় আরও জানানো হয়, যেসব শিশু এখনো টিকার বাইরে রয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত টিকাদানের আওতায় আনা হবে। এজন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে Gavi, World Health Organization এবং UNICEFসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে।
আয়োজক হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এ সভার সার্বিক ব্যবস্থাপনা করে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ক্যাম্পেইন সফল হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম হাম-রুবেলার ঝুঁকি থেকে মুক্ত থাকবে।