1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মামুন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে সৌদি আরবের উপহার খেঁজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে আতাউর রহমানের দোয়া ও ইফতার মাহফিল মদনপুরে ড.আফজাল হোসেন স্কুল এন্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট, কাঁচপুরে ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেল সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সাড়ে ছয়শত রোজাদারকে ইফতার আড়াইহাজারে কল্যান্দী মোল্লাপাড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতি পুনরায় দাইয়ান মোল্লা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে আতাউর রহমানের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে আতাউর রহমানের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বাড়ি মজলিশ এলাকায় স্থানীয় মুসল্লি ও রোজাদারদের সম্মানে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয় বলে জানা যায়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা রাকিব হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, ইউপি সদস্য তুষার হোসেন আবুল, ইমদাদ প্রধান, জাহাঙ্গীর হোসেন, শামসুল হক শাখা, সাবেক ইউপি সদস্য মাজহারুল ইসলাম মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আতাউর রহমান বলেন,
জনগণের সেবা করার সুযোগ পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করবেন। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণে দোয়া করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও যুবদল নেতা বাবুল আহমেদ বিজয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট