1. : lf_BtTlOgX9sztp :
  2. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  3. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড ও ভাতার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, দুই নব্য বিএনপি নেত্রীকে ঘিরে চাঞ্চল্য সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট, ১৫ জনের সাজা-জরিমানা ১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ে মামুন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৭৬ বার পড়া হয়েছে
সোনারগাঁয়ে মামুন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক-
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে নিজস্ব অর্থায়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তার এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসিত হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় সাড়ে তিন হাজার মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বিতরণকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন ইউপি সদস্য (মেম্বার) উপস্থিত ছিলেন এবং তারা চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে থেকে পুরো কার্যক্রমে সহযোগিতা করেন।
প্রতিটি পরিবারের জন্য প্রস্তুত করা ঈদ সামগ্রীর বস্তায় মোট ৯টি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়, যাতে করে দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ কিছুটা হলেও স্বস্তির সঙ্গে উপভোগ করতে পারে।
এ বিষয়ে চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে আমার ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতদিন সামর্থ্য থাকবে ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”
ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এই উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট