1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন

১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যালয়ে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি বিদ্যালয়ে কম খরচে শিক্ষা নিশ্চিত হবে—এমন প্রত্যাশায় সন্তানদের ভর্তি করালেও বাস্তবে উল্টো চিত্র দেখছেন বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

অভিভাবকদের দাবি, তিন মাস পরপর শিক্ষার্থীদের কাছ থেকে ৭৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়া বছরের বিভিন্ন সময়ে নানা খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এতে তারা আর্থিক চাপ ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

একাধিক অভিভাবক জানান, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের মাসিক বেতন মাত্র ১২ টাকা হলেও খণ্ডকালীন শিক্ষক বাবদ অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। একই সঙ্গে খণ্ডকালীন শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে। তাদের দাবি, কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই সরকারি শিক্ষকদের স্ত্রী, মেয়ে, ছেলের বউসহ নিকট আত্মীয়দের নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, টিফিন বাবদ প্রতি মাসে ১০০ টাকা নেওয়া হলেও প্রতিদিন টিফিন সরবরাহ করা হয় না। এছাড়া কম্পিউটার ল্যাব ফি হিসেবে ১৫০ টাকা আদায় করা হলেও নিয়মিত কম্পিউটার ক্লাস অনুষ্ঠিত হয় না। ম্যাগাজিন ফি, উন্নয়ন ফিসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন অভিভাবকরা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বলেন, “শিক্ষক সংকটের কারণে বেশ কয়েকজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিতে হয়েছে। তাদের বেতনের অর্থ জোগান দিতেই অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।”

তবে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষকদের বেতন পরিশোধের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে অতিরিক্ত অর্থ আদায় কতটা বৈধ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট