1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সমাজসেবক মতিউর রহমান জনিকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সুমন হাসান –

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সুচিয়ারবন্দ এলাকার সমাজসেবক মতিউর রহমান জনিকে ঘিরে একটি কুচক্রী মহল বারবার ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর রহমান একজন ঢাকা বাদামতলী এলাকার চাল ব্যবসায়ী। পাশাপাশি তার রয়েছে মাছ ও গরুর খামার। তিনি সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মেয়েদের বিয়ের খরচ বহনসহ বিভিন্ন সময় মানুষের বিপদে সহযোগিতা করে আসছেন তিনি। আর এসব মানবিক কর্মকাণ্ডই তার বিরুদ্ধে অপপ্রচারের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এলাকার লোকজন জানান, একটি স্বার্থান্বেষী মহল তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। তাদের দাবি, মতিউর রহমান জনি তাদের কাছে বটগাছের মতো আশ্রয়স্থল। তার কারণে এলাকায় সন্ত্রাসী, ভূমিদস্যু বা চাঁদাবাজদের দৌরাত্ম্য কমেছে। তাই তাকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এসব অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা মনে করেন।

এ বিষয়ে মতিউর রহমানের স্ত্রী হাবিবা আক্তার বলেন, তার স্বামী ঢাকায় চালের আড়তদার এবং দীর্ঘদিন ধরে ব্যবসার আয় থেকে বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার এই ভালো কাজ বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। এ ঘটনায় তারা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

জানা গেছে, এলাকায় সামাজিক উন্নয়নে মতিউর রহমান জনির রয়েছে অসংখ্য অবদান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট