1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন

নিজস্ব প্রতিবেদক-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উলুকান্দি এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত একটি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ৩০০ ফুট দৈর্ঘ্য এবং ১০ ফুট প্রস্থের এ সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হবে।

বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসীকে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। অবশেষে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

এলাকাবাসী জানান, বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন রাস্তা নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমার প্রধান লক্ষ্য। উলুকান্দি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে নিজস্ব অর্থায়নে এ রাস্তার কাজ শুরু করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “রাস্তা নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের চলাচলের কষ্ট অনেকাংশে কমে যাবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উলুকান্দি ৪ নং ওয়ার্ড এর আবুল মেম্বার, ৭নং ওয়ার্ড এর আবুল হোসেন মেম্বার,  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। রাস্তার কাজ দ্রুত শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট