1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট, ১৫ জনের সাজা-জরিমানা ১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে
  1. সোনারগাঁয়ে মাদকাশক্ত ও চুরির অভিযোগে অভিযুক্ত বাড়িতে হামলা-ভাঙচুর

    নিজস্ব প্রতিবেদক-
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মনাইকান্দী গ্রামে মাদক সেবন ও ধারাবাহিক চুরির অভিযোগে অভিযুক্ত এক যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অভিযুক্ত তাহসিন ওরফে ইন্দুরের মা নার্গিস।
    শুক্রবার (২৯ মে) দুপুর প্রায় ৩টার দিকে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, মনাইকান্দী গ্রামের বাসিন্দা তাহসিন ওরফে ইন্দুর দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে জড়িত।
    স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে প্রতিবেশীদের বাড়িতে চুরি করতে গিয়ে তাহসিন হাতেনাতে ধরা পড়েছেন। এসব ঘটনায় একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং তাকে জরিমানাও করা হয়। এলাকাবাসীর দাবি, বহুবার সতর্ক করার পরও তিনি তার কর্মকাণ্ড থেকে সরে আসেননি।
    এদিকে তাহসিনের মা নার্গিস ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বলেন, “আমার ছেলে মাদকাসক্ত। টাকার জন্য সে এসব করে বেড়ায়। তবে তার সঙ্গে শামসুদ্দিনের ছেলে ফারুক ও এসাকের ছেলে রোমানও জড়িত রয়েছে,তাদের সবার শাস্তি হোক সেটা আমি ও চাই। তবে আমার বাড়ীঘর আপনারা ভাংচুর করেছেন তাই আমি আইনের আশ্রয় নিব।
    ঘটনার দিন এলাকাবাসী মাদকবিরোধী অভিযানের নামে তাহসিনের বসতভিটায় গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ধাক্কাধাক্কি ও উত্তেজনার মধ্যে নার্গিস আহত হন। পরে স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
    মনাইকান্দী ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইকবাল হোসাইনের ভাষ্য, গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং চুরি ও মাদকের বিস্তার ঠেকাতেই এলাকাবাসী এ পদক্ষেপ নিয়েছে। তবে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
    সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট