1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট, ১৫ জনের সাজা-জরিমানা ১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ

এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট, ১৫ জনের সাজা-জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট, ১৫ জনের সাজা-জরিমানা

নিজস্ব প্রতিবেদক-
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ স্থাপনা ও সড়কে বিশৃঙ্খল পার্কিংয়ের দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১ জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের নেতৃত্বে এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে যানজট সৃষ্টি হচ্ছিল। এতে এইচএসসি পরীক্ষার্থীরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়ছিল। এ পরিস্থিতি নিরসনেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ঢাকা-গামী স্বদেশ, দোয়েলসহ বিভিন্ন পরিবহনের অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয় এবং কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, “পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে সড়ক দখল, অবৈধ পার্কিং ও যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট