1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক-

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান

নিজস্ব প্রতিবেদক-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মানবিক সহায়তার অংশ হিসেবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নিজ অর্থায়নে ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।

সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ভ্যাকসিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ভ্যাকসিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মহিবুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন,

“মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে অনেক সময় মানুষের জীবন হুমকির মুখে পড়ে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমি সবসময় পাশে থাকতে চাই। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,

“স্বাস্থ্যখাতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসা প্রয়োজন।”

উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট