1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৩৬ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোনাপুরের মেম্বার গলিস্থ লায়লা ভিলার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত চারজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলো—

১. রহমত উল্লাহ ওরফে সৈকত (২৬),

২. মোঃ ইমন মিয়া (২৪),

৩. মোঃ লিটন মিয়া (৩৭),

৪. মোঃ জামান মিয়া (২৭)।

তাদের প্রত্যেকেই সোনাপুর মেম্বার গলির বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের নিকট থেকে সর্বমোট ২৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭ পুরিয়া হেরোইন (ওজন আনুমানিক ১ গ্রাম) উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা নং-৭২, তারিখ: ২২/০৪/২০২৬ দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সোনারগাঁকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট