1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মামুন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে সৌদি আরবের উপহার খেঁজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে আতাউর রহমানের দোয়া ও ইফতার মাহফিল মদনপুরে ড.আফজাল হোসেন স্কুল এন্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট, কাঁচপুরে ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেল সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সাড়ে ছয়শত রোজাদারকে ইফতার আড়াইহাজারে কল্যান্দী মোল্লাপাড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতি পুনরায় দাইয়ান মোল্লা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস

সোনারগাঁয়ে সৌদি আরবের উপহার খেঁজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে সৌদি আরবের উপহার খেঁজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

নিজস্ব প্রতিবেদক-
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে প্রেরিত খেঁজুর সোনারগাঁও উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সুষ্ঠু ও সঠিকভাবে এসব খেঁজুর বণ্টন করেন। এ সময় তিনি উপজেলার ৪৭টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষকদের হাতে খেঁজুর তুলে দেন, যাতে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র রমজানের ইফতারে এই উপহার গ্রহণ করতে পারে।
এ সময় উপস্থিত শিক্ষকরা জানান, সৌদি আরবের এই উপহার কেবল খেঁজুর নয়, বরং এটি মুসলিম উম্মাহর পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। এতিম শিশুদের মাঝে এ ধরনের উপহার বিতরণ তাদের মনে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, পবিত্র রমজানের বরকতময় সময়ে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত সবাই এতিম শিশুদের মঙ্গল কামনা করেন এবং এই মহতী উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট