1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নেতার আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ সোনারগাঁয়ে মামুন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে সৌদি আরবের উপহার খেঁজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে আতাউর রহমানের দোয়া ও ইফতার মাহফিল মদনপুরে ড.আফজাল হোসেন স্কুল এন্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট, কাঁচপুরে ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেল সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সাড়ে ছয়শত রোজাদারকে ইফতার আড়াইহাজারে কল্যান্দী মোল্লাপাড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতি পুনরায় দাইয়ান মোল্লা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

আওয়ামী লীগের নেতার আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নেতার আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধভাবে ঘর নির্মাণের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন নেতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের ছুটির সুযোগে এ নির্মাণকাজের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও অভিযুক্তরা সেখানে ঘর নির্মাণের চেষ্টা করলে প্রশাসন বাধা দেয়। পরে কাজ বন্ধ থাকলেও বর্তমানে ঈদের ছুটিতে প্রশাসনের ব্যস্ততাকে সুযোগ হিসেবে নিয়ে আবারও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, মোতালেব, আমির ও মাজারুল একসময় আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী হিসেবে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর তারা দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দেন। এরপরও তারা আগের মতোই এলাকায় প্রভাব বিস্তার ও নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে।
এলাকাবাসীর আরও অভিযোগ, কিছুদিন আগে চাঁদাবাজির উদ্দেশ্যে প্রকাশ্যে এক দোকানদারকে মারধর করে আহত করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচিত মোতালেব, আমির ও মাজারুল বিএনপিতে অনুপ্রবেশ করে দলের সুনাম নষ্ট করছে। তারা পরিকল্পিতভাবে বর্তমান এমপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেও কাজ করছে বলে অভিযোগ করেন নেতারা।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ঐতিহাসিক আনন্দবাজার হাটে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা না যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ বলেন, ঈদের ছুটির কারণে থানায় লোক ভোল কম থাকায় আমরা রাস্তা নিয়ে ব্যস্ত আছি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠাবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট