1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনায় বালু উত্তোলন: বিলীনের মুখে সোনারগাঁওয়ের ১০ গ্রাম সোনারগাঁয়ে ৭০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লুঙ্গী মিজান  আটক আওয়ামী লীগের নেতার আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ সোনারগাঁয়ে মামুন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে সৌদি আরবের উপহার খেঁজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে আতাউর রহমানের দোয়া ও ইফতার মাহফিল মদনপুরে ড.আফজাল হোসেন স্কুল এন্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট, কাঁচপুরে ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেল সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সাড়ে ছয়শত রোজাদারকে ইফতার

সোনারগাঁয়ে ৭০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লুঙ্গী মিজান  আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ৭০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লুঙ্গী মিজান  আটক

নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে (৩১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সোনারগাঁও পৌরসভা এলাকার কৃষ্ণপুরা গ্রামের দত্তপাড়া মতিন সাহেবের বাগান বাড়ির ভিতর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার কৃতরা হলেন ০১, মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান (৩৮), পিতা মৃত মোহাম্মদ আলী, মাতা মোসাম্মৎ পারভীন সুলতানা সাং কৃষ্ণপুরা থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ। ০২, মোঃ সেলিম মিয়া (৩৩) পিতা মোঃ আবুল হোসেন মোছাঃ সেলিনা সাং তালতলী থানা হুোমনা জেলা কুমিল্লা বর্তমান সং কৃষ্ণপুরা থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানাযায় এস আই আরিফ,এ এস আই সাইফুল, এ এস আই কামরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ওসি মো. মহিবুল্লাহ গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁ থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের সময় থানায় ৫৬টি মামলা চলমান থাকলেও এ পর্যন্ত তিনি ৯৪ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
সম্প্রতি এক বিশেষ সভায় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ করতে ঘোষণা করে বলেন,
“চলো এবার যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

সোনারগাঁ থানার (ওসি) মহিবুল্লাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট