1. : lf_BtTlOgX9sztp :
  2. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  3. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড ও ভাতার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, দুই নব্য বিএনপি নেত্রীকে ঘিরে চাঞ্চল্য সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট, ১৫ জনের সাজা-জরিমানা ১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন

মেঘনায় বালু উত্তোলন: বিলীনের মুখে সোনারগাঁওয়ের ১০ গ্রাম

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪২১ বার পড়া হয়েছে

মেঘনায় বালু উত্তোলন: বিলীনের মুখে সোনারগাঁওয়ের ১০ গ্রাম

নিজস্ব প্রতিবেদক-

মেঘনা নদী থেকে পুনরায় বালু উত্তোলন ও অতিরিক্ত খনন কার্যক্রমকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা। এতে নদীপাড়ের শিল্পপ্রতিষ্ঠানসহ অন্তত ১০টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শতবর্ষী ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট ও এর আশপাশের কৃষিজমি বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদীতে বারবার বালু উত্তোলন ও গভীর খননের ফলে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়ছে, যা তীরবর্তী এলাকায় ভাঙন তীব্রতর হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোহাম্মদ হোসাইন বলেন, “প্রায় দুই বছর আগে এখানে অবৈধভাবে নদী খননের কারণে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছিল। তখন যেটি অবৈধ ছিল, সেটি এখন কীভাবে বৈধ হলো—এটি বড় প্রশ্ন। এই খনন কার্যক্রম অব্যাহত থাকলে প্রায় ১০টি গ্রাম ও ঐতিহাসিক আনন্দবাজার হাট নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

হাটে আগত ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলেন, “আনন্দবাজার হাট শুধু আমাদের জীবিকার উৎস নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ। হাটটি বিলীন হয়ে গেলে আমরা আর্থিক ক্ষতির পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য অংশ হারাব।”

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বালু উত্তোলন ও খনন কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট