1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে স্বস্তি এলাকাবাসীর সোনারগাঁয়ে জিম্মি করে চাঁদাবাজি,পরে লুটপাট  মেঘনায় বালু উত্তোলন: বিলীনের মুখে সোনারগাঁওয়ের ১০ গ্রাম সোনারগাঁয়ে ৭০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লুঙ্গী মিজান  আটক আওয়ামী লীগের নেতার আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ সোনারগাঁয়ে মামুন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে সৌদি আরবের উপহার খেঁজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে আতাউর রহমানের দোয়া ও ইফতার মাহফিল মদনপুরে ড.আফজাল হোসেন স্কুল এন্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁয়ে জিম্মি করে চাঁদাবাজি,পরে লুটপাট 

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে জিম্মি করে চাঁদাবাজি,পরে লুটপাট

নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সন্ত্রাসী কায়দায় এক ট্রাক চালককে জিম্মি করে চাঁদাবাজি, নির্মম নির্যাতন এবং পরবর্তীতে বাড়িতে হামলা চালিয়ে লাখো টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। অতর্কিত হামলায় ৫জন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে ১১ টায় উপজেলার আনন্দবাজার এলাকার টেঙ্গারচর গ্রামের আবুল হোসেন একই গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে রতন (৩৫), মনির হোসেনের ছেলে সাকিব (২৬), হাবিবুল্লাহর ছেলে রাজু (৩৫), ইব্রাহিম (২৫) সহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আবুল হোসেন বলেন, আনন্দবাজারস্থ ফ্রেশ কোম্পানী থেকে বৈধ ভাবে ওয়েস্টেজ মালামাল ট্রাক দিয়ে বের করে আনার পর রাস্তা অবরোধ করে চালকদের জিম্মি করে ১ লক্ষ টাকা চাঁদা চাইলে না দেয়ায় অকথ্য ভাষায় গালাগালি করে। পরবর্তীতে দলবল নিয়ে দেশী অস্ত্র নিয়ে আমার বাড়িতে রতনের নেতৃত্বে হামলা ও লুটপাট চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আবুল হোসেনের স্ত্রী রিনা বেগম বলেন, রাতের আধারে হামলা ও লুটপাটের সময় আমরা প্রথমে ডাকাত আতংকে চুপ হয়ে যাই। পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে লুটপাট করতে দেখে বাঁধা দিলে তারা আমাদেরকে মারধর শুরু করে।

পরিবহন চালকদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত রতনকে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মুহিব্বুল্লাহ বলেন, গত রাতে আনন্দবাজারের বসত বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট