1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট, ১৫ জনের সাজা-জরিমানা ১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে স্বস্তি এলাকাবাসীর

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪০৮ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে স্বস্তি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার কাচপুর এলাকার মেঘনা গলি ও সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আশরাফুল ইসলাম ও তার সহযোগী। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তাই এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তারা নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, ওসি মহিবুল্লাহ দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, যার ইতিবাচক প্রভাব ইতোমধ্যেই এলাকায় পড়তে শুরু করেছে।
স্থানীয়রা আরও জানান, ওসি মহিবুল্লাহর সাহসী ও কঠোর অবস্থানের কারণে অপরাধীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। তার এ ধরনের ধারাবাহিক অভিযান সোনারগাঁওকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট