1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে ৬৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে স্বস্তি এলাকাবাসীর সোনারগাঁয়ে জিম্মি করে চাঁদাবাজি,পরে লুটপাট  মেঘনায় বালু উত্তোলন: বিলীনের মুখে সোনারগাঁওয়ের ১০ গ্রাম সোনারগাঁয়ে ৭০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লুঙ্গী মিজান  আটক আওয়ামী লীগের নেতার আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ সোনারগাঁয়ে মামুন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে সৌদি আরবের উপহার খেঁজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে আতাউর রহমানের দোয়া ও ইফতার মাহফিল মদনপুরে ড.আফজাল হোসেন স্কুল এন্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ৬৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সোনারগাঁওয়ে ৬৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মইন আল হোসাইন –

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী জোরালো অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— কবীর (৩৪), পিতা: রফিজউদ্দীন, মাতা: মাজেদা বেগম, সাং: গংগাপুর কালিবাড়ি, ইউপি: সাদিপুর এবং রনি (৩২), পিতা: শাহ আলম, মাতা: নার্গিস, স্থায়ী ঠিকানা: পরাপরদী মীরেরবাগ, ইউপি: জামপুর। তিনি নানার বাড়ি (আদম আলী)গংগাপুর কালিবাড়ি, ইউপি- সাদিপুর এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ০৪ এপ্রিল ২০২৬ তারিখে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি সুপরিকল্পিত ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কবীরের বসতবাড়ির ২য় তলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৩ (তেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এলাকাবাসীর মতে, ওসি মহিবুল্লাহর যোগদানের পর থেকেই সোনারগাঁওয়ে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তার দক্ষ নেতৃত্ব, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার কারণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে তিনি মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা মনে করছেন।

ওসি মহিবুল্লাহ জানান, “মাদকমুক্ত সোনারগাঁও গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট