1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে একদিনে ৪ মাদক কারবারি আটক,ওসি মহিবুল্লাহর কঠোর হুঁশিয়ারি সোনারগাঁওয়ে ৬৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে স্বস্তি এলাকাবাসীর সোনারগাঁয়ে জিম্মি করে চাঁদাবাজি,পরে লুটপাট  মেঘনায় বালু উত্তোলন: বিলীনের মুখে সোনারগাঁওয়ের ১০ গ্রাম সোনারগাঁয়ে ৭০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লুঙ্গী মিজান  আটক আওয়ামী লীগের নেতার আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ সোনারগাঁয়ে মামুন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে সৌদি আরবের উপহার খেঁজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে আতাউর রহমানের দোয়া ও ইফতার মাহফিল

সোনারগাঁয়ে একদিনে ৪ মাদক কারবারি আটক,ওসি মহিবুল্লাহর কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে একদিনে ৪ মাদক কারবারি আটক,ওসি মহিবুল্লাহর কঠোর হুঁশিয়ারি

মইন আল হোসাইন –

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর কালিবাড়ী এলাকা থেকে ৬৩ পিস ইয়াবাসহ কবির (৩৪) ও রনি (৩২)। এছাড়া সন্ধ্যায় অভিযান চালিয়ে ষোলপাড়া এলাকা থেকে ২৫০ গ্রাম করে গাঁজাসহ আনোয়ার (৪৬) ও সজীব হোসেন (৩২) কে আটক করা হয়।

সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সোনারগাঁওকে মাদকমুক্ত করতে যা যা প্রয়োজন, আমরা তাই করবো। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না—তারা যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আনতেই হবে।”

তিনি আরও বলেন, “যারা এখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তারা স্বেচ্ছায় সরে আসুন। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকাজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, পুলিশের এমন কঠোর অবস্থান ও ধারাবাহিক অভিযানে মাদক কারবারিরা চাপে রয়েছে এবং এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট