1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট, ১৫ জনের সাজা-জরিমানা ১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ে একদিনে ৪ মাদক কারবারি আটক,ওসি মহিবুল্লাহর কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে একদিনে ৪ মাদক কারবারি আটক,ওসি মহিবুল্লাহর কঠোর হুঁশিয়ারি

মইন আল হোসাইন –

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর কালিবাড়ী এলাকা থেকে ৬৩ পিস ইয়াবাসহ কবির (৩৪) ও রনি (৩২)। এছাড়া সন্ধ্যায় অভিযান চালিয়ে ষোলপাড়া এলাকা থেকে ২৫০ গ্রাম করে গাঁজাসহ আনোয়ার (৪৬) ও সজীব হোসেন (৩২) কে আটক করা হয়।

সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সোনারগাঁওকে মাদকমুক্ত করতে যা যা প্রয়োজন, আমরা তাই করবো। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না—তারা যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আনতেই হবে।”

তিনি আরও বলেন, “যারা এখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তারা স্বেচ্ছায় সরে আসুন। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকাজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, পুলিশের এমন কঠোর অবস্থান ও ধারাবাহিক অভিযানে মাদক কারবারিরা চাপে রয়েছে এবং এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট