1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ হাসপাতালে জরিমানা, ম্যানেজার কারাগারে সোনারগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত একাধিক,থানায় অভিযোগ  সোনারগাঁয়ের ঐতিহ্য রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগ জোরদার সোনারগাঁয়ে একদিনে ৪ মাদক কারবারি আটক,ওসি মহিবুল্লাহর কঠোর হুঁশিয়ারি সোনারগাঁওয়ে ৬৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে স্বস্তি এলাকাবাসীর সোনারগাঁয়ে জিম্মি করে চাঁদাবাজি,পরে লুটপাট  মেঘনায় বালু উত্তোলন: বিলীনের মুখে সোনারগাঁওয়ের ১০ গ্রাম সোনারগাঁয়ে ৭০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লুঙ্গী মিজান  আটক আওয়ামী লীগের নেতার আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ

সোনারগাঁয়ে অবৈধ হাসপাতালে জরিমানা, ম্যানেজার কারাগারে

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে অবৈধ হাসপাতালে জরিমানা, ম্যানেজার কারাগারে

মইন আল হোসাইন

সোনারগাঁও নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে পরিচালিত একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্সবিহীন কার্যক্রম, মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি এবং নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কলেজ রোড এলাকায় ‘একেএস ডায়াগনস্টিক সেন্টার সোনারগাঁ’ নামে পরিচালিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া এক্স-রে মেশিনের বিপজ্জনক রেডিয়েশন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী সেবা প্রদানসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মনোয়ার হোসেনকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, “জনগণের জীবন নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার সুযোগ নেই। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নামে অনিয়ম ও প্রতারণা কঠোরভাবে দমন করা হবে।”
অভিযানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অনিয়মই ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট