1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট, ১৫ জনের সাজা-জরিমানা ১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত একাধিক,থানায় অভিযোগ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪০৬ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত একাধিক,থানায় অভিযোগ

মইন আল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোঘগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদী এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াসদী এলাকার বাসিন্দা মোছা. সুরাইয়া আক্তার (৩৫) ও তার স্বামী মো. আমির হোসেনের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্রের সঙ্গে বিরোধ চলছিল। অভিযুক্তদের মধ্যে মো. জামিল (৫০), মনির (৪০), আলী আক্কাস (৩০), নুরনবী (৪৫), ছালামত (৩৫), ঝুমা (৩০) ও পিয়াস (২৫)সহ অজ্ঞাত আরও কয়েকজন রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে গত ৩ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং বাসিন্দাদের ওপর নির্বিচারে মারধর করে। এতে মো. আমির হোসেন গুরুতর আহত হন। এছাড়া নারীসহ পরিবারের অন্যান্য সদস্যরাও হামলার শিকার হন।
এ সময় হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রাণভয়ে ভুক্তভোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার পরও অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে অব্যাহতভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী মোছা. সুরাইয়া আক্তার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, “অভিযোগটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট