1. : lf_BtTlOgX9sztp :
  2. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  3. info@www.sonargaonbarta.com : -- :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড ও ভাতার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, দুই নব্য বিএনপি নেত্রীকে ঘিরে চাঞ্চল্য সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে মোগরাপাড়া চৌরাস্তায় মোবাইল কোর্ট, ১৫ জনের সাজা-জরিমানা ১২ টাকার বেতনের স্কুলে মাসে শত শত টাকা আদায়! সোনারগাঁয়ে অভিভাবকদের প্রতিবাদ নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ের ঐতিহ্য রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগ জোরদার

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ের ঐতিহ্য রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগ জোরদার

মইন আল হোসাইন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া শাহচিলাপুর এলাকায় অবস্থিত ঐতিহাসিক সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ’র মাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবির।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মাজারটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, সোনারগাঁ একটি ঐতিহাসিক জনপদ হওয়ায় এখানে দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে। পর্যটকদের সুবিধার্থে অজুখানা, পাবলিক টয়লেটসহ প্রাথমিক বিভিন্ন সেবা নিশ্চিত করতে দ্রুত উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হবে। যাতে পর্যটকরা কোনো ধরনের ভোগান্তির সম্মুখীন না হন।

তিনি আরও জানান, মাজারে আগত ভক্তদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) সিফাত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসকের স্টাফ অফিসার আল আমিন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মাজারের সার্বিক পরিবেশ, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট