1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সোনারগাঁয়ে অবৈধ হাসপাতালে জরিমানা, ম্যানেজার কারাগারে সোনারগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত একাধিক,থানায় অভিযোগ  সোনারগাঁয়ের ঐতিহ্য রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগ জোরদার সোনারগাঁয়ে একদিনে ৪ মাদক কারবারি আটক,ওসি মহিবুল্লাহর কঠোর হুঁশিয়ারি সোনারগাঁওয়ে ৬৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে স্বস্তি এলাকাবাসীর সোনারগাঁয়ে জিম্মি করে চাঁদাবাজি,পরে লুটপাট  মেঘনায় বালু উত্তোলন: বিলীনের মুখে সোনারগাঁওয়ের ১০ গ্রাম সোনারগাঁয়ে ৭০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লুঙ্গী মিজান  আটক

ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ

মইন আল হোসাইন

সোনারগাঁও, নারায়ণগঞ্জ—

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হৃদয়বিদারক এক ঘটনায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। খেলতে খেলতে ফুটবল পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে নেমে আর ফিরে আসেনি আদনান ও আব্রাহাম—দুই নিষ্পাপ শিশু।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁচপুরের রায়েরটেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া ছিলেন।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ করেই তারা চোখের আড়াল হয়ে যায়। কিছুক্ষণ পর এক নারীর আহাজারি শুনে স্থানীয়রা ছুটে আসে। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে একে একে দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একটি ফুটবল, আর দুটি নিষ্পাপ প্রাণ—খেলার ছলে মুহূর্তেই নিভে গেল দুটি জীবনের আলো। তাদের এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, ভারী হয়ে উঠেছে বাতাস। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস যেন স্তব্ধ হয়ে আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট