1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

মইন আল হোসাইন

সোনারগাঁও নারায়ণগঞ্জ –
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশি অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর নেতৃত্বে এসআই শিকদার হারুন অর রশিদসহ সংগীয় ফোর্স মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকা-গামী মহাসড়কে তল্লাশি জোরদার করে।
অভিযানকালে মোঃ আবদুল বাছির (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বকুলনগর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত জহুর আলী ও মাতা আছিয়া খাতুন। এসময় তার কাছ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ী বা পাচারকারীদের ছাড় দেওয়া হবে না। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “সোনারগাঁকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট