1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি: ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সোনারগাঁয়ে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা, দোকান দখল ও প্রাণনাশের হুমকি—থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে পুলিশের জালে ইয়াবা সিন্ডিকেট, ৩ হাজার পিসসহ গ্রেফতার  সোনারগাঁয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক সৌদি প্রবাসী নারীর নামে ভুয়া টিকটক আইডি খুলে ব্ল্যাকমেইল, টাকা দাবির অভিযোগ বারদীতে সরকারি কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা: বাজারে রক্তাক্ত তাণ্ডব,  ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সোনারগাঁয়ে অবৈধ হাসপাতালে জরিমানা, ম্যানেজার কারাগারে সোনারগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত একাধিক,থানায় অভিযোগ 

সোনারগাঁয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি: ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি: ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক-

২০২৫-২৬ অর্থবছরের মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন তেল ফসল ও উফশী আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬ খ্রি.) সোনারগাঁ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমিও একসময় কৃষকের মাঠে কাজ করেছি। আমি একজন কৃষকের সন্তান—তাই কৃষকের কষ্ট ও পরিশ্রম আমি খুব ভালোভাবেই বুঝি। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে চাষাবাদ করলে ভালো ফলন পাওয়া সম্ভব।” তিনি আরও বলেন, “সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, এগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চললে উৎপাদন আরও বাড়বে।”

তিনি কৃষি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “পতিত জমি আবাদে আনতে হবে, নতুন প্রজন্মকে কৃষিতে সম্পৃক্ত করতে হবে এবং কৃষিকে লাভজনক পেশায় পরিণত করতে হবে। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, “সরকার কৃষকদের পাশে রয়েছে এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।” তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সঠিকভাবে বীজ ও সার ব্যবহার করবেন এবং কৃষি বিভাগের নির্দেশনা মেনে চলবেন, তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত থেকে বিনামূল্যে বীজ ও সার গ্রহণ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট