1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

বারদীতে সরকারি কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা: বাজারে রক্তাক্ত তাণ্ডব, 

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

বারদীতে সরকারি কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা: বাজারে রক্তাক্ত তাণ্ডব,

নিজস্ব প্রতিবেদক-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী বাজারে নোয়াগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকারি চাকুরিজীবী কবির হোসেন মৃধার উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে বারদী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী রুবেল, মাসুল, সোহান, রাতুল, ফয়সাল, সজিবসহ স্থানীয় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে কবির হোসেন মৃধার উপর হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে গেলে তার ভাগিনা ফাহাদ, ফাহিম, হাসিব সাজু সহ হামলার শিকার হন।

হামলায় আহতরা গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা সবাই মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে মারধর করে এবং দাঙ্গাবাজ হিসেবে এলাকায় তাদের একটি ভীতিকর প্রভাব রয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

ভুক্তভোগী পরিবার জানায়, হামলাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ও নৃশংস। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোনারগাঁও থানার ওসি (অফিসার ইনচার্জ) মহিবুল্লাহ এ ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন,

 “আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট