1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি: ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সৌদি প্রবাসী নারীর নামে ভুয়া টিকটক আইডি খুলে ব্ল্যাকমেইল, টাকা দাবির অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
  • সৌদি প্রবাসী নারীর নামে ভুয়া টিকটক আইডি খুলে ব্লাকমেইল,টাকা দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার-

টিকটক ও ফেসবুকে ভুয়া আইডি খুলে এক গৃহবধূর মুখাবয়ব ব্যবহার করে অশ্লীল ছবি এডিট করে ভিডিও তৈরি ও প্রচার করার অভিযোগ উঠেছে হৃদয় হোসেন নামের এক প্রবাসীর বিরুদ্ধে। একই সঙ্গে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ হাজার রিয়াল দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার বরুড়া থানার পশ্চিম আড্ডা গ্রামের বাসিন্দা মো. হৃদয় হোসেন (পিতা- আলম, মাতা- রমুজা) গত প্রায় তিন মাস ধরে সৌদি আরবের জেদ্দা শহর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে ভুক্তভোগীর নামে বিভিন্ন এডিট করা অশ্লীল ভিডিও প্রচার করে আসছেন।

এতে ভুক্তভোগী পরিবারের সামাজিক ও পারিবারিক জীবনে মারাত্মক অশান্তি তৈরি হয়েছে, এমনকি দাম্পত্য সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, তারা একাধিকবার অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে এসব অপকর্ম বন্ধের অনুরোধ জানালেও তিনি তা উপেক্ষা করেন। বরং উল্টো ২০ হাজার রিয়াল দাবি করেন এবং টাকা না দিলে আরও অশ্লীল ভিডিও ভাইরাল করার হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি গভীর রাতে মেসেঞ্জারের মাধ্যমে গৃহবধূ, তার বাবা ও ভাইদের মোবাইল নম্বরে এডিট করা অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে আসছেন। বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এই প্রতারণার সঙ্গে আরও দুজন জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট