1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে পুলিশের জালে ইয়াবা সিন্ডিকেট, ৩ হাজার পিসসহ গ্রেফতার 

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে পুলিশের জালে ইয়াবা সিন্ডিকেট, ৩ হাজার পিসসহ গ্রেফতার

মইন আল হোসাইন-

মাদকের রুট হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারও বড় চালান জব্দ করেছে সোনারগাঁও থানা পুলিশ। মেঘনা ঘাট টোলপ্লাজা এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করা হয়েছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।১৭ এপ্রিল ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় সোনারগাঁও থানার এসআই শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

আটককৃত মোঃ ইদ্রিস (৪৫), কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নীলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার চক্রের সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন এলাকায় এই মরণনেশা ছড়িয়ে দিচ্ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত এই চালানটি রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ মহিবুল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদক ব্যবসায়ীদের জন্য সোনারগাঁও এখন আতঙ্কের নাম। তারা যতই চালাকি করুক, কোনোভাবেই রক্ষা পাবে না। একের পর এক অভিযান চালিয়ে তাদের শিকড় উপড়ে ফেলা হবে।”

তিনি আরও বলেন,যারা যুব সমাজকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। সোনারগাঁও থানার পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হচ্ছে,কোনো মাদক কারবারিকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং সোনারগাঁও এলাকায় মাদক ব্যবসা বা পরিবহনের সঙ্গে জড়িত থাকলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট