1. demo@yellowhostbd.com : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : -- :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজস্ব অর্থায়নে উলুকান্দির রাস্তা নির্মাণে উদ্যোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকায় মাদকাসক্ত ও চুরির অভিযোগে অভিযুক্তর বাড়ীতে এলাকাবাসীর হামলা মদনপুরে দিনে-দুপুরে অস্ত্রসহ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান নিজস্ব প্রতিবেদক- An Effort to Bring Light in Sonargaon – Free Eye Check-ups, Rural People Receive Glasses at Low Cost শিবালয়ের আলী মুর্তজা পলাশকে ঘিরে বিস্তর অভিযোগ: সম্পদের উৎস, মামলা ও প্রভাববলয় নিয়ে প্রশ্ন সোনারগাঁয়ে আলো ফেরানোর প্রয়াস-বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বল্প মূল্যে চশমা পেলেন গ্রামীণ মানুষ সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা, দোকান দখল ও প্রাণনাশের হুমকি—থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে
সোনারগাঁয়ে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা, দোকান দখল ও প্রাণনাশের হুমকি—থানায় লিখিত অভিযোগ
নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, দোকান দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জলিল (৪৫) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়,আষারিয়ারচর এলাকায় সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলে অভিযুক্তরা। পরবর্তীতে একই চক্র জোরপূর্বক ভুক্তভোগীর বৈধভাবে ক্রয়কৃত দোকান দখলের চেষ্টা চালায় এবং নিয়মিতভাবে ভয়ভীতি ও চাঁদার চাপ সৃষ্টি করে।
ভুক্তভোগীর দাবি, গত ৪ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা তাকে ও তার ছোট ভাইকে মারধর করে এবং ভবিষ্যতে দোকানে গেলে হত্যার হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই চক্রটি এলাকায় প্রভাব বিস্তার করে নানা অনিয়ম করে আসছে, তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট